প্রতিটি হরফে চাপ দিয়ে নাম শুনুন। নামের নিচে লেখা আছে হরফটি মুখের কোথা থেকে উচ্চারিত হয় — একে মাখরাজ বলে।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
- ا
আলিফأَلِف
মাখরাজ: মুখ ও গলার খালি জায়গা (জাওফ) থেকে, বাতাস বের করে।
আলিফে কখনো হরকত বা জযম থাকে না। হরকতওয়ালা আলিফ দেখতে আলিফের মতো হলেও আসলে হামযা।
- ب
বাبَاء
মাখরাজ: দুই ঠোঁট মিলিয়ে।
- ت
তাتَاء
মাখরাজ: জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের গোড়ায় (মাড়ির কাছে) লাগিয়ে।
- ث
ছাثَاء
মাখরাজ: জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে।
নরম স্বরে, জিহ্বার আগা দাঁতের আগায় ছুঁইয়ে — ইংরেজি think শব্দের th-এর মতো। বাংলা ছ বা স নয়।
- ج
জীমجِيم
মাখরাজ: জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে।
- ح
হাحَاء
মাখরাজ: গলার মাঝখান থেকে।
গলা চেপে বের হওয়া স্পষ্ট "হ" — গলার শুরু থেকে আসা হা (ه) থেকে আলাদা।
