অনেক হরফের মূল আকৃতি এক, পার্থক্য শুধু নুকতায় — কয়টি, আর উপরে না নিচে। নুকতা ভালো করে দেখলেই হরফ চেনা যায়।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
বা-র নিচে একটি নুকতা, তা-র উপরে দুটি, ছা-র উপরে তিনটি।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
জীমের ভেতরে নিচে একটি নুকতা, হা-তে কোনো নুকতা নেই, খা-র উপরে একটি।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
দাল ও রা-তে নুকতা নেই; যাল ও যা-তে উপরে একটি।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
সীনে নুকতা নেই, শীনে উপরে তিনটি; সোয়াদে নেই, দোয়াদে উপরে একটি।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
ত্বোয়া ও আইনে নুকতা নেই; যোয়া ও গাইনে উপরে একটি। ফা-র উপরে একটি, ক্বাফের উপরে দুটি।
