- ১
তাকবীরে তাহরীমা
ফরয"আল্লাহু আকবার" বলে নামায শুরু করুন। পুরুষ দুই হাতের বৃদ্ধাঙ্গুল কানের লতি পর্যন্ত তুলবেন; নারী কাঁধ পর্যন্ত।
اَللّٰهُ أَكْبَرُ
আল্লাহু আকবার
আল্লাহ সবচেয়ে বড়
তাকবীর ফরয; হাত তোলা সুন্নাত।
- ২
হাত বাঁধা
সুন্নাতপুরুষ ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধবেন; নারী বুকের উপর রাখবেন।
শাফেয়ী: বুকের নিচে ও নাভির উপরে; হাম্বলী (প্রসিদ্ধ মত): নাভির নিচে; মালেকী মাযহাবে অনেকে হাত ছেড়ে রাখেন।
- ৩
সানা পড়া
সুন্নাতচুপে চুপে সানা পড়ুন — অর্থ "সালাতের পাঠ" অংশে।
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا إِلٰهَ غَيْرُكَ
- ৪
আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ
সুন্নাতপ্রথম রাকাতে চুপে "আউযুবিল্লাহ…" ও "বিসমিল্লাহ…" পড়ুন; প্রতি রাকাতে ফাতিহার আগে বিসমিল্লাহ।
শাফেয়ী মাযহাবে জোরে কিরাআতের নামাযে বিসমিল্লাহ জোরে পড়া হয়; মালেকী মাযহাবে ফরয নামাযে পড়া হয় না।
- ৫
সূরা আল-ফাতিহা
ওয়াজিবপ্রতি রাকাতে সূরা আল-ফাতিহা পড়ুন।
হানাফী মাযহাবে ফাতিহা ওয়াজিব — ছুটে গেলে সাহু সিজদা লাগে; কুরআনের কিছু অংশ পড়া ফরয। অন্য তিন মাযহাবে ফাতিহা রুকন (ফরয)।
- ৬
আমীন
সুন্নাতফাতিহা শেষে চুপে "আমীন" বলুন।
শাফেয়ী ও হাম্বলী মাযহাবে জোরে কিরাআতের নামাযে আমীন জোরে বলা হয়।
- ৭
সূরা মেলানো
ওয়াজিবফরয নামাযের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফলের প্রতি রাকাতে ফাতিহার পরে একটি সূরা বা কমপক্ষে ছোট তিন আয়াত পড়ুন।
লোড হচ্ছে…
