তাশাহহুদ — ইবনু মাসঊদ (রা.)-এর বর্ণনা
দোয়া অংশে দেখুনاَلتَّحِيَّاتُ لِلّٰهِ
আত্তাহিয়্যাতু লিল্লাহি
সকল সম্মানজনক অভিবাদন আল্লাহর জন্য
وَالصَّلَوَاتُ
ওয়াস সালাওয়াতু
সকল নামায ও দোয়াও
وَالطَّيِّبَاتُ
ওয়াত ত্বাইয়্যিবাতু
এবং সকল পবিত্র কথা ও কাজ
اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ
আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু
হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক
وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهٗ
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
এবং আল্লাহর রহমত ও বরকত
اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللّٰهِ الصَّالِحِيْنَ
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন
শান্তি আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই
وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ
এবং সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল
হানাফী ও হাম্বলী মাযহাব ইবনু মাসঊদ (রা.)-এর এই বর্ণনা গ্রহণ করে। শাফেয়ী মাযহাব ইবনু আব্বাস (রা.)-এর বর্ণনা (মুসলিম ৪০৩), মালেকী মাযহাব উমার (রা.)-এর বর্ণনা (মুয়াত্তা) পছন্দ করে; ইমাম নববী উল্লেখ করেছেন যে সবগুলোই বৈধ।
সূত্র: বুখারী ৮৩১; মুসলিম ৪০২
