ফজরের ফরয বা যেকোনো দুই রাকাতের নামায এভাবে পড়া হয়।
- ১কিবলামুখী দাঁড়িয়ে অন্তরে নিয়ত।
- ২তাকবীরে তাহরীমা — "আল্লাহু আকবার" — হাত তুলে, তারপর হাত বাঁধা।
- ৩সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ।
- ৪সূরা আল-ফাতিহা, আমীন, তারপর একটি সূরা।
- ৫রুকু ও তাসবীহ; "সামিআল্লাহু লিমান হামিদাহ" বলে সোজা দাঁড়ানো, "রাব্বানা লাকাল হামদ"।
- ৬প্রথম সিজদা, জলসা, দ্বিতীয় সিজদা।
- ৭"আল্লাহু আকবার" বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো।
- ৮বিসমিল্লাহ, ফাতিহা, আমীন, একটি সূরা।
- ৯রুকু, কাওমা, দুই সিজদা।
- ১০শেষ বৈঠক: তাশাহহুদ, দরূদ, দোয়া।
- ১১ডানে ও বামে সালাম।
