ওযুর মূল নির্দেশ এসেছে সূরা আল-মায়িদার ৬ নম্বর আয়াতে।
ওহে যারা ঈমান এনেছ! যখন তোমরা নামাযে খাড়া হও তখন তোমাদের মুখমন্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত ধোও, আর তোমাদের মাথা ও গোড়ালি পর্যন্ত তোমাদের পা মূসেহ্ করো। আর যদি তোমরা যৌন সম্ভোগের পরবর্তী অবস্থায় থাকো তবে ধৌত করো। আর যদি তোমরা অসুস্থ হও, অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে এসেছ, অথবা স্ত্রীদের স্পর্শ করেছ, আর যদি পানি না পাও তবে তৈয়ম্মুম করো বিশুদ্ধ মাটি নিয়ে, আর তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও তোমাদের হাত মূসেহ্ করো। আল্লাহ্ চান না তোমাদের উপরে কষ্টের কিছু আরোপ করতে, কিন্তু তিনি চান তোমাদের পবিত্র করতে, আর যাতে তাঁর নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করেন, যেন তোমরা ধন্যবাদ দিতে পারো।
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
হানাফী মাযহাবে ফরয চারটি
- ১পুরো মুখমণ্ডল একবার ধোয়া — কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত।
- ২দুই হাত কনুইসহ একবার ধোয়া।
- ৩মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা (ভেজা হাত বোলানো)।
- ৪দুই পা টাখনুসহ একবার ধোয়া।
