১. ইখফায়ে শাফাবী — বা-এর আগে
মীম সাকিনের পরে বা এলে মীম গুন্নাহসহ, ঠোঁট আলতো মিলিয়ে পড়া হয়।
যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে;
تَرْمِيهِم بِحِجَارَةٍ
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
২. ইদগামে মিসলাইন — মীমের আগে
মীম সাকিনের পরে মীম এলে দুটি মীম মিলে তাশদীদযুক্ত মীম হয়, গুন্নাহসহ।
যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয়-ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।
أَطْعَمَهُم مِّن
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
৩. ইযহারে শাফাবী — বাকি সব হরফের আগে
অন্য সব হরফের আগে মীম স্পষ্ট পড়া হয়। বিশেষত ওয়াও ও ফা-র আগে সাবধান — সেখানে মীম গোপন করা একটি সাধারণ ভুল।
''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’
لَكُمْ دِينُكُمْ
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
“তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ, তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।”
عَلَيْهِمْ وَلَا — ওয়াওয়ের আগে স্পষ্ট
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?
أَلَمْ تَرَ
শব্দে চাপ দিয়ে অর্থ দেখুন
প্রতিটি আয়াত শুনুন, চিহ্নিত শব্দগুলোতে মন দিন, তারপর নিজে পড়ুন। দরকার হলে ধীর গতিতে শুনুন। অ্যাপ আপনার তিলাওয়াত যাচাই করে না — অভিজ্ঞ শিক্ষকের কাছে শুনিয়ে নিন।
